শোকজের জবাব হুমায়ুনের, ক্ষমা চাইবেন না

0
644
ছবি সৌজন্যে : নিজস্ব
পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এক পাতার শোকজের চিঠির দু’পাতার জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির। 
তাতে হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না। তাঁর মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেননি বলেই মনে করছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কিছু কথা বলেছেন। তাঁর ওই মন্তব্যের জেরে তাঁকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এ-ও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উত্তর না দেন, তা হলে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে শেষ পর্যন্ত শনিবার সকালে তিনি শো কজের জবাব দিয়েছেন বলে জানিয়েছেন।
শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুনের চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন। পরবর্তী সিদ্ধান্ত দলের শৃঙ্খলারক্ষা কমিটি নেবে।