অযোগ্যদের লিস্টে তৃণমূল বিধায়কের মেয়ে, কাউন্সিলর, নেতা-নেত্রীরা

0
1498
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ের নাম। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূলের নেতা-নেত্রীদের নামের লম্বা লিস্ট। স্কুল সার্ভিস কমিশনের তরফে শনিবার রাতে যে তালিকা দেওয়া হয়েছে তাতে ১৮০৪ জনের নাম ছিল।

এবার সেই তালিকায় জুড়ল আরও ২ জনের নাম। ১৮০৬ জনের নতুন তালিকায় রয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক অযোগ্য শিক্ষিকার নাম। এদিকে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নামও রয়েছে এসএসসির অযোগ্যদের তালিকায়। ১৮০৪ জনের নামের তালিকায় ৬৪৭ নম্বরে রয়েছে তাঁর নাম। বিষয়টি সামনে আসতেই কুহেলি ঘোষ দাবি করেছেন যোগ্যতায় চাকরি পেয়েছেন, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাবেন। অযোগ্যদের তালিকায় রয়েছেন হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানাও। তিনি পরপর তিনবার হুগলির জেলা পরিষদের সদস্যা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। অভিযোগ সেই সময়ই স্কুলে চাকরি পান। এসএসসির তালিকায় রয়েছেন হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিকের নাম। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিভাস তারকেশ্বরের একটি স্কুলে কর্মরত ছিলেন। বিভাসের স্ত্রী সন্তোষি মালিকের নামও রয়েছে তালিকায়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্লক তৃণমূল নেতা অজয় মাজিরও। এসএসসি-র তালিকায় ৩৯ নম্বরে রয়েছে অজয় মাজির নাম।

অন্যদিকে ৯১৫ নম্বরে রয়েছে নমিতা আদকের নাম। যিনি আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রী বলেই জানা গিয়েছে। এসএসসির তালিকায় রয়েছেন বারাসত এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ ছেলে মহম্মদ নাজিবুল্লাহ।