গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের হয়ে ভোট করাতেই সিভিক নিয়োগ, তোপ শমীক-অধীরের

    তৃণমূলের হয়ে ভোট করাতেই সিভিক নিয়োগ, তোপ শমীক-অধীরের

    0
    257
    ছবি সৌজন্যে : নিজস্ব

    টাকা না পেয়ে চালককে মারধরের মালদার ভিডিও ভাইরাল হতেই সিভিক ভলান্টিয়ারদের তৃণমূলের ক্যাডার বলে আক্রমণ করেছে বিজেপি কংগ্রেস।

    বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন সিভিক নিয়োগ করা হয়েছে তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য। বিরোধী প্রার্থীদের নাম প্রত্যাহারের কাজে ব্যবহার করা হবে। বিরোধীদের হুমকি দেওয়ার জন্য ব্যবহার করা হবে। অন্যদিকে সিভিক ভলান্টিয়াররা তৃণমূলের পুলিশবাহিনী বলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরি। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি সিভিকবাহিনীকে নিয়োগ করে তৃণমূল। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে হাইকোর্টের নির্দেশিকা রয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষার কোনও কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না বলে জানিয়েছিল হাইকোর্ট। কিন্তু তারপরেও আর জি কর কাণ্ড থেকে একাধিক জায়গায় সিভিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।