প্রাণে মারার চেষ্টা! অভিযোগ তৃণমূল বিধায়ক সাবিত্রীর

0
946
ছবি সৌজন্যে : নিজস্ব
মালদহের মানিকচকের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের উপর হামলার চেষ্টার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের দাবি, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
শনিবার রাতে ধরমপুরের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। বিধায়কের দাবি, ধরমপুরের কাছে রাজ্য সড়কের উপর উল্টো দিক থেকে আসা একটি গাড়ি, তাঁর গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁর আরও অভিযোগ, কিছুক্ষণ সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে পিছন থেকে সাবিত্রীর গাড়িকে ধাওয়া করতে শুরু করে দেয়।
শেষমেশ একটি জনবহুল এলাকায় পৌঁছে মানিকচক থানা এবং মিলকি পুলিশ ফাঁড়িতে খবর দেন তিনি। তাঁর দাবি, প্রাণে মেরে ফেলতেই এই গাড়ি দুর্ঘটনার চেষ্টা চালানো হয়েছে।