মুখ্যমন্ত্রী ১০০ টাকা দিলে ২৫ টাকার কাজ হয়, বিস্ফোরক জাকির

0
376
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধায়ক কৃষ্ণকল্যাণীর পর তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূলেরই আরেক বিধায়ক জাকির হোসেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে জাকির হোসেন বলেছেন মুখ্যমন্ত্রী ১০০ টাকা দিলে ২৫ টাকার কাজ হয়।
জাকির হোসেন আরও বলেছেন তিনি পুরসভার ভাল করতে গিয়েছিলেন। কিছু নেতা বাধা দিয়েছে। তাই পুরসভার অবস্থা দেখুন, জেলাশাসকের কাছে গিয়ে তিনি ন্যায্য বিচার পাননি।
এসডিও-কে বারবার বলা সত্ত্বেও তদন্ত করেনি, কেন জলের কাজ করা হয়নি। যদিও জাকির হোসেনের বক্তব্যে পাল্টা কোনও মন্তব্য করতে চাননি জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুর ইসলাম।