
বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে মহিলা সাংসদদের উপর দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে তিনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। অভিষেক বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল, অশান্তি ছিল না। ৩০০ জনপ্রতিনিধি গিয়েছিলেন, ৫ থেকে ৭টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতিসক্রিয় দিল্লি পুলিশ।” এরপরই লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোটচুরি’র প্রতিবাদে উত্তাল হয়েছিল দিল্লি।
পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন সাংসদরা। ব্যারিকেড টপকাতে দেখা যায় সপা সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবদের। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, মিতালি বাগ।
