
যে কোনও ঘটনা নিয়ে কবিতা লিখে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবজাত। এ বার এসআইআর নিয়ে কবিতা লিখে ফেলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সোমবারই নিজের এক্স হ্যান্ডেলে আমি অস্বীকার করি শীর্ষক কবিতাটি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার ছত্রে ছত্রে রয়েছে বর্তমান রাষ্ট্র এবং তার শাসকদের বিরোধিতা।যে ধরনের শব্দবন্ধ সাধারণত বাম বা অতিবাম লেখকদের লেখায় ধরা পড়ে, সেই সব শব্দেই নিজের কবিতা সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বামেরা এখনও রাষ্ট্রব্যবস্থাকে শোষণ যন্ত্র হিসাবে তুলে ধরে।
অভিষেকের কবিতাতেও বর্তমান রাষ্ট্রের বিরুদ্ধে সেই স্বর তীব্র। এসআইআরের কারণে ১৫০ জনের মৃত্যু, অসংখ্য মানুষের হয়রানির কথা উল্লেখ করে অভিষেক কবিতায় নিজেকে সাক্ষী হিসাবে তুলে ধরেছেন, যিনি আসলে সাধারণ নাগরিকদের এসআইআর যন্ত্রণার সাক্ষ্য বহন করছেন।




