গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Coochbehar উত্তরে ত্রাণ পাঠালেন দেব, খগেন কাণ্ডে মাস্টারমাইন্ডের খোঁজ শ্রীরূপার

    উত্তরে ত্রাণ পাঠালেন দেব, খগেন কাণ্ডে মাস্টারমাইন্ডের খোঁজ শ্রীরূপার

    0
    440
    ছবি সৌজন্যে :ফেসবুক
    দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। কোচবিহারের পশ্চিম ঘুঘুমারি, বড়ুয়াপাড়া, তোর্সা নদীর চরের বিভিন্ন গ্রামে শুকনো খাবার-সহ ত্রাণসামগ্রী পাঠিয়েছেন দেব।
    অভিনেতা-সাংসদের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে মঙ্গলবার সেই ত্রাণসামগ্রী বিলি করেছে তাঁর টিম। সেই ব্যানারে লেখা, উত্তরের বন্যায় দেব। ঘটনাচক্রে, দেব যেখানকার সাংসদ সেই ঘাটালও প্লাবনপ্রবণ। সোমবার বেধড়ক মার খেতে হয়েছে সাংসদ খগেন মুর্মুকে। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মালদহ উত্তরের এই বিজেপি সাংসদ। তবে খগেনের চিকিৎসা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন মালদহ ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাঁর অনুমান, এই রাজ্যে খগেনের চিকিৎসা হলে আরও ক্ষতি করা হতে পারে। বিধায়ক শ্রীরূপার এও অভিযোগ, খগেন মুর্মুর উপর হামলা চালানো পুরো কাশ্মীরের হামলা চালানোর মতো।
    তাঁদের পিছনে বড় মাস্টার মাইন্ড রয়েছে। যাঁরা হামলা চালিয়েছে তাঁরা বহিরাগত। তাঁদের আশ্রয় দিয়েছে তৃণমূল।