গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Murshidabad ভোটে অশান্তি, গ্রেফতার তৃণমূল সাংসদের ভাগ্নে! 

    ভোটে অশান্তি, গ্রেফতার তৃণমূল সাংসদের ভাগ্নে! 

    0
    833
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটের আগে এলাকায় অশান্তিতে উস্কানি এবং উত্তেজনা সৃষ্টির অভিযোগে গণনাপর্ব শেষ হতেই মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা সফিউজ্জামান শেখ ওরফে হাবিব গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে। তিনি সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে।
    যদিও, এই গ্রেফতারিকে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই বর্ণনা করছেন সাংসদ। ২৩ এপ্রিল, প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল নওদায়। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা নওদার জয়ী প্রার্থী হুমায়ুন কবির এবং তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল সেই দিন। অভিযোগ, ভোটপর্বে অশান্তিতে উস্কানি দিয়েছিলেন নওদায় তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান। সোমবার ছিল ভোটগণনা। ঘটনাচক্রে, সোমবারই বেশি রাতের দিকে তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে হানা দেয় নওদা থানার পুলিশ। জানা যাচ্ছে, প্রথমে আটক করা হয় তাঁকে। পরে জিজ্ঞাসাবাদের সময়ে বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
    এই গ্রেফতারির বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ আধিকারিক আনন্দজিৎ হোড় বলেছেন, ভোটের দিন গুন্ডাগিরি, অশান্তি ছাড়ানো ও ভয়ের পরিবেশ তৈরি-সহ একাধিক অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। এ ছাড়া বেশ কিছু পুরনো মামলা রয়েছে ওঁর বিরুদ্ধে।