
হুগলির স্কুলে স্মার্ট ক্লাস চালু নিয়ে প্রকাশ্যে তৃণমল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বনাম বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস চালু হচ্ছে।
বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সাংসদকে সামনে পেয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রচনার কাছে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন স্মার্ট ক্লাস তৈরি নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের তিরস্কারের মুখে পড়তে হয়েছে তাঁদের। গার্লস স্কলে ক্লাস চলাকালীন বিধায়কের কাছে শুনতে হয়েছে কুকথা। তৃণমূল বিধায়ক কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন অবিলম্বে কাজ বন্ধ করা হোক। একইসঙ্গে তিনি প্রধান শিক্ষিকার কাছে জানতে চান কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে। কাকে বরাত দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে কেন তিনি জানতে পারলেন না।
প্রধান শিক্ষিকার কাছে একথা শুনে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন দম থাকলে আটকে দেখান। যা জানানোর দলকে জানাবেন বলে প্রতিক্রিয়া দিয়েছেন অসিত মজুমদার।
