
রোগা হওয়ার জন্য গ্রীষ্মকালই সেরা সময়। সোমবার হুগলির জেলাশাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ে বৈঠক করে এমনই মন্তব্য করেছেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, রোগা হওয়ার জন্য সেরা সময় হয়েছে গরমকাল। রোজকার খাবারের তালিকায় শরবত, ফল, দই রাখুন। তিনি বলেছেন, স্বাস্থ্যক্ষেত্রে কিছু করা তাঁর প্রাথমিক কাজ। হুগলি জেলার স্বাস্থ্য পরিষেবায় পরিকাঠামোগত নানা সমস্যার কথা মেনে নিয়েছেন রচনা। তিনি জানিয়েছেন, আগামিদিনে হুগলিতে সরকারি হাসপাতালের সংখ্যা আরও বাড়াবেন। হাসপাতালে শয্যাসংখ্যা বাড়বে। পরিকাঠামোর উন্নয়ন হবে।
রচনার সংযোজন, কিন্তু ডাক্তার না থাকলে সবটাই ফিকে হয়ে যাবে। ডাক্তারই আসল। সেই মানুষদেরই দরকার।
