গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার, বললেন শত্রুঘ্ন  

    দেশে নিষিদ্ধ হোক আমিষ খাবার, বললেন শত্রুঘ্ন  

    0
    122
    ছবি সৌজন্যে : এক্স
    সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করে বিতর্কে জড়িয়েছেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। একইসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি-র ভূয়সী প্রশংসা করেছেন শত্রুঘ্ন।
    বাধা এবং বিতর্ক সত্ত্বেও উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করেছে, সে জন্য সাধুবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। শত্রুঘ্ন বলেছেন, শুধু সমস্ত মাংসই নয়, দেশে সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত। তবে অভিন্ন দেওয়ানি বিধির কিছু ফাঁকফোকর রয়েছে বলে মনে করেন শত্রুঘ্ন। তিনি বলেন, ইউসিসি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। ২৭ জানুয়ারি থেকে উত্তরাখণ্ডে চালু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি।
    তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের অবস্থান অবশ্য এ বিষয়ে ভিন্ন। মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী আমিষ-নিরামিষ বিতর্ক নিয়ে বলেছিলেন, কে কোন রাজ্য থেকে এসেছেন, নিরামিষাশী না আমিষ, এটা কেউ জিজ্ঞাসা করে না পশ্চিমবঙ্গে।