গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk সত্যমেব জয়তে, পোস্ট সুখেন্দুর, ছাড়লেন তৃণমূল মুখপত্রের সম্পাদক পদ

    সত্যমেব জয়তে, পোস্ট সুখেন্দুর, ছাড়লেন তৃণমূল মুখপত্রের সম্পাদক পদ

    0
    154

    সত্যমেব জয়তে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার ঘোষণায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।

    তিনি লিখেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আন্দোলন চাপে শেষ পর্যন্ত জোড়া দাবি পূরণ হল। আর জি করকাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। পোস্টে লিখেছিলেন রাত দখলের সঙ্গেই মর্যাদা নিয়ে বেঁচে থাকার মৌলিক অধিকার দখল করুক মানুষ। মর্যাদা নিয়ে বাঁচা সংবিধানের ২১ নম্বর ধারায় বর্ণিত মৌলিক অধিকার। সেই শুরু তারপর থেকে বারে বারেই আন্দোলনের পাশে দাঁড়িয়ে পোস্ট করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন দলেরই সাংসদ। যেমন সন্দীপ ঘোষের গ্রেফতারির পর ভাঙা উইকেটের ছবি দিয়ে পোস্ট করেছিলেন। তেমনই বাস্তিল দূর্গ ধ্বংসের ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টও অস্বস্তি বাড়িয়েছেন। পাশাপাশি তৃণমূলের মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফার কথাও জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের মুখপত্রের সম্পাদকের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে সুখেন্দু শেখর রায় লিখেছেন সোমবার সন্ধেতেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। যদিও সোমবার প্রকাশিত দলীয় মুখপত্রে সম্পাদক হিসেবে তাঁর নাম ছিল।