এসআইআর-র তোড়জোড়, বিক্ষোভ ব্রাহ্মণদের

0
281
ছবি সৌজন্যে : নিজস্ব

ডেপুটি নির্বাচন কমিশনারের উপস্থিতিতে কোলাঘাটে রয়েছে এসআইআর নিয়ে বৈঠকের আগেই জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন ব্রাহ্মণরা।

সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের ব্যানারে এই বিক্ষোভ চলে। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের তিন জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক, ইআরও, এইআরও, বিএলদের নিয়ে বৈঠক করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা কোলাঘাট অডিটোরিয়ামে ঢুকতে গেলে তাঁদের ঘিরে ধরেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।

তাঁদের দাবি নির্বাচন কমিশন যে এসআইআর-র ফলে অনেক বৈধ ভোটারের নাম বাদ যাবে। বাইরে নির্বাচন কমিশনের বৈঠকের মধ্যেই বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।