
সরকারি ত্রাণ দুর্নীতি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন কারামন্ত্রী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। মঙ্গলবার নিজের অফিসেই জনরোষের মুখে পড়েন উজ্জ্বল বিশ্বাস।
কৃষ্ণনগরে বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হতেই চড়াও হন স্থানীয়রা। তাঁর মুখে ডিম ছুড়ে মারা হয়। চোর চোর স্লোগানও দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ প্রাক্তন মন্ত্রীর কৃষ্ণনগরের বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি ত্রিপল তোলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরেই ত্রিপল, কম্বল, সাদা থানা কাপড় সহ একাধিক ত্রাণসামগ্রী উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ গরিব মানুষের ত্রাণ সামগ্রী লুঠের জন্যই বাড়িতে মজুত করেছিলেন প্রাক্তন মন্ত্রী।
যদিও উজ্জ্বল বিশ্বাসের দাবি ইদ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের কথা ছিল। কিছুটা বিলি হলেও বাকিটা রয়ে গিয়েছিল।
