
পদ হারিয়ে বিস্ফোরক বনগাঁ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান। শুক্রবার তৃণমূলের সাংগঠনিক রদবদলে বনগাঁ জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে শ্যামল রায়কে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয়েছে মমতাবালা ঠাকুরকে।
এই রদবদলে লবিবাজির শিকার হয়েছেন বলেই মনে করছেন শ্যামল রায়। তাঁর কথায় দলে নতুনদের মনে হয়েছে পুরনোদের না থাকাই ভাল। নতুন প্রজন্ম হয়ত ভেবেছে তিনি থাকলে ক্ষতি হতে পারে। পুরনোরা থাকলে হয়ত নতুনদের জায়গা নষ্ট হতে পারে। তাঁর বিস্ফোরক অভিযোগ দলের মধ্যে অনেক লবিবাজি হয়। বড় বড় নেতাদের কাঠিবাজি চলে। তিনি তারই শিকার হয়েছেন।
যদিও বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন শ্যামল রায় অনেকদিনের কর্মী। তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। ২০২৬-র কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








