গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata তোলাবাজি, জ্যাংড়া-হাতিয়াড়ার মহিলা প্রধান গ্রেফতার

    তোলাবাজি, জ্যাংড়া-হাতিয়াড়ার মহিলা প্রধান গ্রেফতার

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তোলাবাজির অভিযোগে জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের মহিলা প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রীতা গায়েন নামে ওই পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ।

    তোলাবাজি নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন কোনও ধরণের তোলাবাজি বরদাস্ত করা হবে না।

    অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এক সপ্তাহে অন্তত ৭০ জন তৃণমূলের নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় এবার জ্যাংড়া হাতিয়ারার পঞ্চায়েত প্রধান রীতা গায়েন।