তৃণমূলের অফিসে আগুন, তপ্ত ভাঙড়

0
72
ছবি সৌজন্যে : নিজস্ব
সওকত মোল্লার মিছিলে আগে ভাঙড়ে তৃণমূলের অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পড়েছে। ভাঙড়ের ২ নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের নাটাপুকুর এলাকায় তৃণমূলের পার্টি অফিসে কে বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে অফিস। তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। স্থানীয় তৃণমূলকর্মী ফিরোজউদ্দিন বলেছেন সওকত মোল্লার মিছিলের জন্য শনিবার রাতে মিটিং হয়। এরপরেই গভীর রাতে ওই অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নাটাপুকুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ এলাকায় পৌঁছয়।
তৃণমূলের অভিযোগ আইএসএফের দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। এদিকে আইএসএফ-র দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন লাগার ঘটনা ঘটেছে।এদিকে ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে মিছিল করেছেন সওকত মোল্লা, সায়নী ঘোষরা। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির জেরে ভোগান্তির মুখে পড়তে হয়েছে মানুষকে।