গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Bankura তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ

    তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিজেপি কর্মীর দাদাকে রাস্তায় ফেলে তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ইন্দাসে। ঘটনার পরে মৃতের পরিবারকে নিয়ে থানায় যান বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া।
    পরিবারের তরফে ২ তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হলেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে নিহত সুজয় রং খটনগর গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী প্রসাদ রংয়ের দাদা। পরিবারের দাবি বৃহস্পতিবার দোকানে গিয়েছিলেন সুজয়। অভিযোগ সেই সময় স্থানীয় ২ তৃণমূল কর্মী নয়ন এবং পিন্টু রায় সুজয়ের ওপর হামলা চালায়। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। চিৎকার চেচামেচিতে স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় পিন্টু, নয়ন।
    গুরুতর জখম অবস্থায় সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পিন্টুকে গ্রেফতার করা হলেও এখনও পলাতক নয়ন।