গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজধানীই নিরাপদ নয়, শাহ-র পদত্যাগের দাবি তৃণমূলের

    রাজধানীই নিরাপদ নয়, শাহ-র পদত্যাগের দাবি তৃণমূলের

    0
    61
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    রাজধানী দিল্লিই যদি নিরাপদ নয়, তাহলে দেশের মানুষ কোথায় নিরাপদ। প্রশ্ন তুলেছে তৃণমূল।
    মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, সাংসদ পার্থ ভৌমিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র পদত্যাগের দাবি তুলেছেন তাঁরা। বলেছেন ফরিদাবাদে ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা। দেশের রাজধানীই যদি নিরাপদ না থাকে, তাহলে দেশ নিরাপদ থাকবে কীভাবে। যাদের দেশের অভ্যন্তরীণ সুরক্ষা দেখার কথা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ভুটান সফরে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভোটপ্রচারে ব্যস্ত।
    দেশবাসী বারুদের স্তূপে দাড় করিয়েছে বিজেপি। শশী পাঁজা, পার্থ ভৌমিক বলেছেন বিস্ফোরণ এবং এতজন মানুষের মৃত্যু দায়ভার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র অবিলম্বে পদত্যাগ করা উচিত।