গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National সংসদ অচলের বিরোধিতা, খাড়গের বৈঠকে গরহাজির তৃণমূল

    সংসদ অচলের বিরোধিতা, খাড়গের বৈঠকে গরহাজির তৃণমূল

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    আদানি ইস্যুতে সংসদ অচলের বিরোধিতায় ফের কংগ্রেসের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠক এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে অধিবেশন বসার আগে প্রতিদিনের মতোই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতারা।
    কিন্তু ওই বৈঠকে এদিনও তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদকে দেখা যায়নি। বস্তুত শীতকালীন অধিবেশনের শুরু থেকেই কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখছে পশ্চিমবঙ্গের শাসকদল। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস শুধু চাইছে আদানি ইস্যুতে সংসদ অচল করে দিতে। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের ৬টি ইস্যু তুলে ধরতে চাই। সেটার জন্য সংসদ চলা জরুরি। তাছাড়া তাঁরা ইন্ডিয়া জোটের অংশ হলেও কংগ্রেসের সঙ্গে কোনও নির্বাচনী সমঝোতা নেই। ফলে তাদের ডাকা বৈঠকে যেতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।তৃণমূল কংগ্রেস বলছে, আদানি ইস্যুতে আলোচনা তারাও চায়, কিন্তু সেটা সংসদ সচল রেখে। বস্তুত পর পর ইন্ডিয়া বৈঠকে গরহাজির হয়ে তৃণমূল কংগ্রেস পরোক্ষে কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছে, তাদের নেওয়া একপাক্ষিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, তাদের অবস্থান খুবই স্পষ্ট। পশ্চিমবঙ্গের বকেয়া পাওনা, মণিপুরের অশান্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তাঁরা সংসদের শীতকালীন অধিবেশনে আলোচনা চান। কংগ্রেস কী করবে, সেটা তাদের ব্যাপার। 
    তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, তাঁরা চান সংসদ চলুক। শুধুমাত্র একটি ইস্যুতে অচলাবস্থা তৈরি করতে চান না। তাঁরা সরকারকে বিভিন্ন ইস্যুতে জবাবদিহি করতে বাধ্য করবেন।