গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদে সাংগঠনিক তদন্ত শুরু তৃণমূলে

    মুর্শিদাবাদে সাংগঠনিক তদন্ত শুরু তৃণমূলে

    0
    122
    ছবি সৌজন্যে : ফাইল

    গত এক সপ্তাহের বেশি সময় ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং ফরাক্কা এলাকায় গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় জেরবার রাজ্য প্রশাসন। ওই সমস্ত অশান্ত এলাকায় দ্রুত শান্তি বহাল করতে এবং গোলমালের প্রকৃত কারণ জানতে এ বার সাংগঠনিক তদন্ত শুরু করল শাসক তৃণমূল।

    তবে তা লোক জানাজানি করে নয়। চলতি সপ্তাহে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে ওই সমস্ত এলাকায়। ওই প্রতিনিধিদলের মূল লক্ষ্য, দল এবং প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে অশান্ত এলাকায় শান্তি বহাল করার পাশাপাশি ঘটনার সত্যতা সাংগঠনিক ভাবে দলকে জানানো।মুর্শিদাবাদ তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, প্রতিনিধিদলের সদস্যরা এলাকায় এলাকায় গিয়ে দলেরই সমস্ত গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন। গোলমালের ঘটনার পিছনে দলের কোনও নেতার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টি জানতে চান তৃণমূলের শীর্ষনেতৃত্ব।তৃণমূলের একটি সূত্রের বক্তব্য, গোলমালের ঘটনার শুরু থেকেই দলের শীর্ষনেতৃত্ব স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার এবং বোঝার চেষ্টা করেছিলেন। সব ক্ষেত্রেই দলের এক গোষ্ঠীর নেতারা অন্য গোষ্ঠীর নেতার বিরুদ্ধে বলেছেন এবং বিরুদ্ধ গোষ্ঠীর উপর যাবতীয় দায়দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এমন পরিস্থিতি দেখেই দলের তরফে মুর্শিদাবাদের উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুলিশ-প্রশাসনের সঙ্গেও নিরন্তর যোগাযোগ রেখে শান্তি ফেরাতে কী কী পদক্ষেপ করা সম্ভব, সেই বিষয়েও ওই প্রতিনিধিদলকে আলোচনা করতে বলা হয়েছে। কোনও ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে পারবেন ওই প্রতিনিধিদলের সদস্যরা।দলের নেতা এবং পুলিশ-প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে পদক্ষেপ করার পাশাপাশি এলাকায় এলাকায় যে সমস্ত শান্তি কমিটির বৈঠক হবে, সেই বৈঠকগুলিতেও ওই প্রতিনিধিদলের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের একটি বক্তৃতার ভিডিয়ো ওই ঘটনার সময় ভাইরাল হয়েছিল।

    গোলমালের ঘটনার সময় তাঁর এলাকায় ঘুরে বেড়ানোর সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। পাশাপাশি, শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তাঁর দাদা-সহ বেশকিছু তৃণমূল নেতার নাম ওই গোলমালের ঘটনায় উঠে আসছে।