বহিস্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদারের বাড়িতে চুরি

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূলের বহিস্কৃত নেত্রী রাজন্যা হালদারের বাড়ি থেকে নগদ ও দামী জিনিসপত্র চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে। পুলিশ সূত্রে খবর, রাজন্যা হালদারের বাড়ি থেকে খোয়া গেল নগদ ৪০ থেকে ৪৫ হাজার টাকা।

একটি বায়নাকুলার সহ বিদেশী ও দামী বেশ কিছু জিনিসপত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজন্যা হালদারের পরিবার জামাকাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তাঁরা দেরি করে ফেরেন। প্রায় রাত বারোটার সময় বাড়িতে ফিরে তালা খুললেও দেখা যায়, সমস্ত দরজা ভেতর থেকে আটকানো।

পরিস্থিতি দেখে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তাঁরা। বাড়ির ভেতরে ঢুকেই দেখা যায়, পেছনের দিকে বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নীচের ও উপরের তলার একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকেই নগদ টাকা, বায়নাকুলার এবং বিদেশ থেকে আনা বেশ কিছু দামী জিনিসপত্র উধাও।