
পুরনো একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁকে লক্ষ্য করে পচা ডিম, পাথর ছোড়া হয় বলে অভিযোগ।
গো ব্যাক স্লোগান, কালো পতাকাও দেখানো হয়েছে বলে অভিযোগ। নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। ২০১৮-য় গীতালদহে তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় ২৪ নম্বর অভিযুক্ত হিসেবে চার্জশিটে নাম রয়েছে নিশীথ প্রামাণিকের। সেই মামলায় দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেখানেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। তাঁর অভিযোগ তৃণমূল পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। গণতন্ত্রে প্রতিবাদ থাকতে পারে, কিন্তু আদালত চত্বরে এভাবে হামলা করা শালীনতরা সীমা লঙ্ঘন করার সামিল।
অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য বাঙালিকে রোহিঙ্গা বলেছে বিজেপি। ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। তাই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে।








