বাজেটের আগে কেন্দ্রের সর্বদল বৈঠকে নেই তৃণমূল

0
224
Trinamool is not in the all party meeting of the center before the budget
Trinamool is not in the all party meeting of the center before the budget
সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে ২১ জুলাই সর্বদল বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। রীতি মেনে সব দলের রাজ্যসভা এবং লোকসভার দলনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ওই বৈঠকে।
কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে ওই বৈঠকে কোনও সাংসদ হাজির থাকতে পারবেন না। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের জয় উদযাপন যেহেতু একুশে জুলাই মঞ্চ থেকেই হওয়ার কথা, তাই দলের সাংসদদের মঞ্চে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তাই নিজেদের অপারগতার কথা জানিয়ে কিরেণ রিজিজুকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।চিঠিতে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, বাংলায় প্রায় ৩০ বছর ধরে ২১ জুলাই শহিদ দিবস পালিত হয়। ওইদিন তিনি-সহ দলের সব সাংসদ রাজ্যেই থাকবেন। তাই তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধির পক্ষেই ওই সর্বদল বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়।উল্লেখ্য,  ২৩ জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২২ জুলাই শুরু হবে অধিবেশন।