পুলিশের সামনেই দলীয় অফিসে হামলা বিজেপির: তৃণমূল

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশের সামনেই আগরতলায় তৃণমূলের পাটি অফিসে ভাঙচুর চালানো হয়েছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য, বুধবার ত্রিপুরায় গিয়েছে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল।
দলের বক্তব্য, তৃণমূলের প্রতিটি কর্মী এবং ন্যায়বিচারে বিশ্বাসী প্রতিটি নাগরিক এই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। যা ঘটেছে তা ত্রিপুরার মানুষ তো বটেই, সমগ্র দেশ দেখছে। এই অন্যায়ের পরিণতি কী হবে, তা সকলের জানা।
এছাড়াও, তৃণমূলের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজেপি একদিকে গণতন্ত্র বাঁচানোর কথা বলে, অন্যদিকে রাজ্য থেকে রাজ্যে গণতন্ত্রের ভিতকেই নষ্ট করছে। কিন্তু এতে যে তারা ভয় পাবে না বা পিছিয়ে আসবে না, তা স্পষ্ট করেছে তৃণমূল। সাফ কথা, বিজেপি পার্টি অফিস জ্বালাতে পারে, পোস্টার ছিঁড়তে পারে, কর্মীদের ভয় দেখাতে পারে কিন্তু প্রতিরোধের মানসিকতা মুছে ফেলতে পারবে না।