গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভুতুড়ে ভোটার ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল 

    ভুতুড়ে ভোটার ইস্যুতে কমিশনের দ্বারস্থ তৃণমূল 

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার জাতীয় নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জন সাংসদ মঙ্গলবার দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে। কীভাবে তিনমাসের মধ্যে এই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরানো হবে?
    সেই বিষয়ে প্রশ্ন তোলা হবে। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার ভূতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। ভূতুড়ে ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।প্রথমে কমিশন বিবৃতি জারি করে জানায়, একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড থাকতে পারে।
    সেক্ষেত্রে কাউকে ভুয়ো ভোটার বলে দাগিয়ে দেওয়া যাবে না। পরে চাপে মুখে নতি স্বীকার করত বাধ্য হয় জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়, আগামী ৩ মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। তবে তাই নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। সেই নিয়েই এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাচ্ছে তৃণমলের সংসদীয় প্রতিনিধি দল।