গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata দু’জন এক হলেই তৃণমূল হারবে, শুভেন্দু-দিলীপকে বিজেপি বিধায়করা

    দু’জন এক হলেই তৃণমূল হারবে, শুভেন্দু-দিলীপকে বিজেপি বিধায়করা

    0
    101
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুজনে এক হয়ে লড়াই করলেই তৃণমূলকে হারাতে পারব। বিধানসভায় দুই নেতাকে সামনে পেয়ে আবেদন করেছেন খোদ দলেরই বিধায়করা।
    মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। কথা হয়েছে দুই নেতার। শুধু তাই নয়, একসঙ্গে দুপুরে খাওয়াদাওয়ার করেছেন। পরিষদীয় দলের বৈঠকে মধ্যমণি ছিলেন দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী ছাড়াও শঙ্কর ঘোষ, বিশাল লামা সহ সব বিধায়করা মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষকে একসঙ্গে দেখে উচ্ছসিত বিজেপি বিধায়করাও। তাঁদের কথায় দুই নেতা এক হয়ে লড়াই করলে তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গ দখল করতে পারবেন। বিধায়কদের কথা শুনে তাঁদের এক হয়ে লড়াই করার আশ্বাসও দিয়েছেন দুই নেতা। বিরোধী দলনেতা জানিয়েছেন প্রত্যেক অধিবেশনেই দিলীপ ঘোষ বিধানসভায় আসেন।
    কখনও তার সঙ্গে দেখা হয়, কখনও মিস হয়ে যায়। তাই এবার যাতে তেমনটা না হয় তাই দুজনে পরিকল্পনা করে একসঙ্গে বিধানসভায় এসেছেন।