
১৪ ফেব্রুয়ারির পর তৃণমূল বলবে তারা আর ভোটে লড়বে না। পুরুলিয়ার সভায় দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
ব্যাখ্যা হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে তাতে কোনও মৃত, ভুয়ো, রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান ভোটারের নাম থাকবে না। তাঁর কথায় স্বচ্ছ ভোটার তালিকাতেই ভোট হবে। আর বাংলায় পরিবর্তন হবেই। ফের হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামে হারিয়েছেন, ভবানীপুরেও হারাবেন।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন ২০১১-য় পরিবর্তনের আশায় মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, কিন্তু সেই পরিবর্তন আসল পরিবর্তন ছিল না। এবার হবে।








