গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল অনুমোদনের আর্জি তৃণমূলের

    রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল অনুমোদনের আর্জি তৃণমূলের

    0
    69
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে অপরাজিতা  বিল অনুমোদন করার জন্য আবেদন জানিয়েছে  তৃণমূলের মহিলা সাংসদরা। শুক্রবার দেশের সাংসদদের সৌজন্যমূলক প্রাতঃরাশ ও চা-চক্রে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন  রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই চা-চক্রে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শাসক-বিরোধী দুই গোষ্ঠীর সাংসদরা।

    সেখান বিধানসভা হয়ে সর্বসম্মতি পাস হওয়া বিলকে অনুমোদন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে দেখা যায়  তৃণমূল সাংসদদের। রাজ্যসভার সাংসদ দোলা সেন জানিয়েছেন, তিনি, কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের অন্য মহিলা সাংসদরা প্রত্যেকেই ওঁনার কাছে বিধানসভায়  পাস হওয়া  অপরাজিতা বিল অনুমোদনের আর্জি জানানো হয়েছে ।