
মঙ্গলকোটে তৃণমূল কর্মীর মৃত্যুতে তৃণমূলেরই ২৩ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। দু’দিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয় তৃণমূল কর্মী লালু শেখের।
গুরুতর আহত হন অঞ্চল সভাপতি মফিজুল শেখা লালু শেখের পরিবারের দাবি দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে। অভিযোগ গাড়িতে এসে দুষ্কৃতীরা লালু শেখের পথ আটকায়। এরপরেই হামলা চালায় দুষ্কৃতীরা।
তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক, আইএনটিটিইউসি-র ব্লক সভাপতি, ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোপন বৈঠক করেন। তারপরেই লালু শেখকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।
