জমি বিবাদে মুর্শিদাবাদে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব
জমি দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের হরিহরপাড়া। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূলকর্মী।
সোমবার রাতে দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে গ্রেফতার করে। জমি বিবাদকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে হরিহরপাড়ার নাজিরপুর। তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন নাজিমুদ্দিন শেখ ওরফে কালুকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তাঁর পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় কালুকে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল পরে কলকাতায় রেফার করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালু শেখ, রিপন শেখ, মনোহর শাহ এবং নজরুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।