গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Malda ট্রাক্টরের ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের দাবি খুন

    ট্রাক্টরের ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যু, পরিবারের দাবি খুন

    0
    209
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হরিহরপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যুতে খুনের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ঘটনার জেরে রবিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রামকৃষ্ণপুর এলাকায় শোরগোল পড়েছে।

    জানা গিয়েছে বিকেলে জমির চাষ করতে গিয়েছিলেন আনসার আলি মণ্ডল। তখনই ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হন আনসার। জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যদিও পরিবারের দাবি আনসার আলি মণ্ডলকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। মৃতের স্ত্রী অভিযোগ করেছেন ১৪-১৫ বছর আগে পুরনো একটি বিবাদে তাঁর স্বামীকে টার্গেট করা হয়।

    প্রথমে ট্রাক্টর দিয়ে ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়। তারপর হাঁসুয়া দিয়ে কোপানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এটি খুন, না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।