
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিজেপি।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ছবি নিয়ে প্রতিবাদে নামে বিজেপি শিবির। রবীন্দ্র সদনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। তবে রবীন্দ্র সদনের ভিতরে ঢুকতে বাধা হয় বলে খবর। বাধা পেতেই শুভেন্দু চিৎকার করে বলতে থাকেন, সব জায়গাতেই তালা পড়ে গেছে। শিল্পে তালা, রাজ্যে তালা সব গেটে-গেটে তালা। এরপর মুখ্য়মন্ত্রীকে ধিক্কার জানান তিনি। স্লোগান দিতে শুরু করেন, একজন রবীন্দ্রপ্রেমীকে দিয়ে মালা পাঠিয়েছেন।
পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকাল, অধ্যাপক পুলক নারায়ণ ধরকে আটকাল, রবীন্দ্রসংগীত শিল্পীকে আটকাল, রুদ্রনীলকে আটকাল, সঙ্গে আসা সকলকে আটকাল। এরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈত্রিক সম্পত্তি? এরপর গলায় রবীন্দ্রনাথের পোস্টার ঝুলিয়ে পথে নামেন বিজেপি কর্মীরা।






