২৮-এ বাঙালি অস্মিতা রক্ষার লড়াইয়ে যুবরাও

0
77
ছবি সৌজন্যে :ফেসবুক
বছর পেরোলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে এটাই শেষ আরেক মহা ইভেন্ট। তাই ২৮ অগাস্টেও একুশের জুলাইয়ের মতই গুরুত্ব দিচ্ছে যুব তৃণমূল নেতৃত্ব। গোটা সভাস্থলে বাংলা অপমানের বিরোধিতায় ব্যানার-পোস্টার দেখতে পাওয়া গিয়েছে।
একুশের মতো আঠাশেরও ইস্যু বাংলা ও বাঙালির অপমান। ছাত্র সমাবেশ থেকেই ইঙ্গিত মিলছে, বিধানসভা ভোট পর্যন্ত বাংলা ও বাঙালির অস্মিতা নিয়েই লড়বে তৃণমূল। বাঙালি অস্মিতা- এই শব্দ বন্ধ এখন পশ্চিমবঙ্গ রাজনীতির জ্বলন্ত ইস্যু। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে শাসক-বিরোধী প্রত্যেক দলের নেতৃত্বের মুখে ঘুরেফিরে আসছে বাঙালি অস্মিতা রক্ষার কথা।
ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা ও তাঁদের বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ। আর সেক্ষেত্রে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নানাভাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য সরকার।