
ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা। সোনারপুর কলেজের ভিডিও ভাইরাল হতেই মনোজিৎ মডেল নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
যদিও এর সত্যতা যাচাই করেনি এসনিউজ। ভিডিওয় যিনি ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রতীক কুমার দে। রাজপুর টাউন যুব কংগ্রেসের সভাপতিও। অভিযোগ বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে ৪৪ বছরের প্রতীক কুমার দে দাপট চলে। প্রতীককে সোনারপুর কলেজের টিএমসিপি-র কো অর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। অভিযুক্ত প্রতীকে বিরুদ্ধে মুখ খুলেছেন তণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। সোনারপুর প্রসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এর আগে প্রতীকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। ভিডিও সামনে আসতে তিনি বলেছেন এটা কোনও এআই ভিডিও নয়, দল জানতে পেরেছে। খুব তাড়াতাড়ি দল সিদ্ধান্ত নেবে। অভিযোগ উঠতেই সুর চড়িয়েছে বিজেপি। স্থানীয় নেতা সুনীপ দাস বলেছেন প্রতীক এতটাই প্রভাবশালী যে তাঁর দলেরই কাউন্সিলর প্রতীকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লাঞ্ছিত হয়েছিলেন। তখনও তার বিরুদ্ধে পদক্ষেপ করেনি। এদিকে গড়িয়াহাট আইটিআই কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরির দাপটে অতিষ্ঠ স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের অভিযোগ ১৩ বছর আগে পাস আউট হলেও সঞ্জয় চৌধুরির অনুমতি ছাড়া কিছু হয় না।
মধ্যরাতে ভোজপ্লী গান চালিয়ে জন্মদিন পালন, মদ্যপান চলে। ক্যাম্পাসে যখন তখন মেয়েদেরও ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। দ্বিতীয় কসবার মত ঘটনা যাতে না ঘটে তারজন্যই এই বিক্ষোভ বলে জানিয়েছেন স্থানীয়রা।







