গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata পরিষেবা ব্যাহত হলে জবাব দেবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন : শশী

    পরিষেবা ব্যাহত হলে জবাব দেবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন : শশী

    0
    128
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    আন্দোলনের নামে সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হলে পাল্টা জবাব দেবে তৃণমূলের চিকিৎসকদের নতুন সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন।
    এমনটাই জানিয়েছেন সংগঠনের নেত্রী শশী পাঁজা। শনিবার উত্তর কলকাতার বিনানি ভবনে সংগঠনের সভানেত্রী শশী পাঁজা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে স্থির হয়েছে সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি কলকাতা তথা রাজ্যের জেলাস্তরের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসা পরিষেবা বন্ধ করার চেষ্টা হবে তাঁদের সংগঠন পাল্টা জবাব দেবে। শশী পাঁজা বলেছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে কোনও আপস করবে না প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সরকারি ডাক্তার বা কর্মচারিরা এরজন্য দায়বদ্ধ।
    তাই কোনওভাবেই পরিষেবা ব্যাহত করে কোনও কাজ সমর্থন করবেন না প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন।