গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিচারক হতে গেলে ৩ বছর আইনজীবী হিসাবে কাজ

    বিচারক হতে গেলে ৩ বছর আইনজীবী হিসাবে কাজ

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আইনের স্নাতক হলেই আর নিম্ন আদালতের বিচারক হওয়া যাবে না। ম্যাজিস্ট্রেট হতে গেলে আইনজীবী হিসাবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিচার প্রশাসনে কাজের অভিজ্ঞতা থাকলেও চলবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।
    ২০০২ সাল পর্যন্ত নিম্ন আদালতের বিচারক হতে আদালত প্রশাসন অথবা আইনজীবী হিসাবে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল। ওই বছর সুপ্রিম কোর্ট সেই শর্ত বাতিল করে দিয়েছে। এদিকে ২০২২ সালে একটি মামলায় দাবি করা হয়েছিল, সুপ্রিম কোর্টের ওই রায়ের প্রতিক্রিয়া ভাল হয়নি।
    আদালতে কাজের পরিবেশ এবং নিয়মকানুন সম্পর্কে পূর্ব ধারণা না থাকায় নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটের নির্দেশ, সিদ্ধান্তে অনেক ফাঁক থাকছে। তিন বছর আগের সেই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাদের ২৩ বছর আগের রায় ফিরিয়ে নিয়ে পুরনো শর্ত পুনর্বহালের নির্দেশ দিয়েছে।