গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Lifestyle ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে

    ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শরীরে অগ্ন্যাশয় যদি যথার্থ ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীরে ইনসুলিনের সঠিক কাজ ব্যাহত হয় তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হয়। বলা হয় ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়, অধিক তৃষ্ণার্ত অনুভব করে এবং বার বার মুখ শুকিয়ে যায়। আক্রান্তরা অতিশয় দুর্বলতা, সার্বক্ষণিক খিদে, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখাসহ নানা সমস্যায় ভোগে। 

    এখন দেখা যাচ্ছে,ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক কয়েকটি খাবার রয়েছে যেমন,সবুজ চা। সবুজ চা মানুষের শরীরে ইনসুলিনের মতো কাজ করে,ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে এটি।ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য অন্যতম একটি ঔষধি খাদ্য ওয়াইল্ড স্যামন। এতে উচ্চ মাত্রায় ওমেগা-থ্রি রয়েছে। ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস এটি।ডায়াবেটিস রোগের পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকিও কমায় ওয়াইল্ড স্যামন।আবার,গবেষণায় দেখা যায়, মাছের ওমেগা- থ্রি ফ্যাটি অ্যাসিড ইনসুলিনের সংবেদনশীলতাকে উন্নত করতে সাহায্য করে। এটি গ্লুকোজের ঘনত্ব কমিয়ে ডায়াবেটিস রোগের ঝুঁকি হ্রাসে সাহায্য করে। এতে চর্বিহীন প্রোটিন রয়েছে। অন্যদিকে,টক দই একটি স্বাস্থ্যকর খাদ্য। এতে চিনির পরিমাণ খুব কম। দই রক্তে চিনির পরিমাণ কমাতে সাহায্য করে। তাই দুপুরের খাবারের সঙ্গে বা বিকেলে স্যান্ডউইচের সঙ্গে টক দই খাওয়া যায়। এটি ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি,ডিম পেশি গঠনকারী খাদ্য। এতে উচ্চ মানের প্রোটিন রয়েছে।

    ডিমের সাদা অংশে উচ্চ মানের চর্বিহীন প্রোটিন এবং কম মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে যা, দু’ধরণের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। ওদিকে লেবু ও লেবু জাতীয় ফল ডায়াবেটিস প্রতিরোধে কাজ করে। গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন সি এর অভাবে ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে। তবে লেবু জাতীয় ফল খেলে ভিটামিন সি এর অভাব পূরণ হয়। বাতাবিলেবু ,কমলা, লেবু এবং লাইমস ডায়েবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিনের মতো কাজ করে।