গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata শতায়ু পেতে ৪৮০ বুথে বাড়ি করুন, খোঁচা শুভেন্দুর

    শতায়ু পেতে ৪৮০ বুথে বাড়ি করুন, খোঁচা শুভেন্দুর

    0
    50
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজ্যে ৪৮০ বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে। মৃত ভোটার ইস্যুতে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়ে বলেছেন শতায়ু আয়ুর জন্য ওই বুথ এলাকায় বাড়ি করুন।
    আগে ডিইওদের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ২২০৮টি বুথে মৃত বা স্থানান্তরিত ভোটার নেই বলে জানানো হয়েছিল। এরপর কমিশন রিপোর্ট চাইতেই রাতারাতি সংখ্যা বদলে হয়েছে ৪৮০। কোনও ফর্ম ফেরত না আসা বুথের সংখ্যা এক ধাক্কায় ১৭২৮ কমেছে। বিষয়টি আক্রমণ করেছেন শুভেন্দ অধিকারী। খোঁচা দিয়ে বলেছেন মানুষকে বলবেন ওই জায়গায় জমি কিনে বাড়ি করতে। তিনি আরও বলেছেন যেসব সন্তানরা চান তাদের মা-বাবা শতায়ু হোন। তাঁরা যেন ওই বুথে গিয়ে বাড়ি করেন।
    রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার। উন্নয়নের পাঁচালি।