চিকিৎসাকে গ্রামমুখী, এমবিবিএস-এ আসন বৃদ্ধি : মুখ্যমন্ত্রী

0
14
ছবি সৌজন্যে :ফেসবুক
মেধাবীদের সম্মান জানানোর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিট-ইউজি পরীক্ষায় সফল রাজ্যের প্রথম ১০০ জন কৃতী ছাত্রছাত্রীকে মঙ্গলবার বিকেলে সংবর্ধিত করা হয়।
সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতীদের হাতে ল্যাপটপ তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে অধ্যবসায় ও মেধার জোরে শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছেন। এই সাফল্য কেবল ব্যক্তিগত নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আনন্দের ও গর্বের। স্বামী বিবেকানন্দের চরৈবেতি মন্ত্র স্মরণ করিয়ে দিয়ে হবু চিকিৎসকদের দেশ ও মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
হবু চিকিৎসকদের উদ্দেশে বলা হয়, শহরকেন্দ্রিক পরিষেবার গণ্ডি পেরিয়ে আগামী দিনে যাতে গ্রামীণ ভারতের মানুষও উন্নত চিকিৎসা পায়, সেই অঙ্গীকার তরুণ প্রজন্মকে নিতে হবে।