
শুধু পেট বা কোমর নয়, মেদ জমে মুখেও।ডাবল চিন, ফোলা গাল বা চোখের নিচে ফুলে ওঠা ভাব মুখে মেদেরই লক্ষণ।
যারা মুখের গঠন একটু ধারালো করতে চান তাদের জন্য শুধু ফেস ইয়োগা করলেই হবে না, জীবনযাত্রায় আনতে হবে কিছু প্রয়োজনীয় পরিবর্তন। সেজন্যে প্রতিদিনের খাদ্যাভাসে রাখুন শাকসবজি, ফল, বাদাম, ঘি ও লিন প্রোটিন যেমন মাছ, ডিম, মুরগির মাংস। এই খাবারগুলো শরীরকে পুষ্টি দেয়, মুখেও ভারসাম্য বজায় রাখে।পাশাপাশি,দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। জল পরিমাণ মত পান না করলে শরীর জল জমিয়ে রাখে।ফলে মুখ ফুলে যেতে পারেএদিকে,নিয়মিত অ্যালকোহল পান করলে গাল ও চোখের নিচে ফোলা ভাব দেখা দিতে পারে। তাই এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন। অন্যদিকে,খুব বেশি লবণ বা সোডিয়ামযুক্ত খাবার খেলে শরীরে জল জমে যায়, যার প্রভাব পড়ে মুখে।মুখ ফুলে যায়। তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন। সাধারণতঃ,নিয়মিত ব্যায়াম ও যোগাভ্যাস মুখের মেদ কমাতে এবং সামগ্রিকভাবে ফিট থাকতে সাহায্য করে। এদিকে,চিন্তা ও মানসিক চাপ কর্টিসল হরমোন বাড়িয়ে তোলে, যা মেদ জমার কারণ হতে পারে। চাপমুক্ত থাকার চেষ্টা করুন।পর্যাপ্ত ঘুম না হলে মুখে ক্লান্তি ও ফোলাভাব দেখা দেয়।
তাই প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমানো উচিত।মুখের সৌন্দর্য ধরে রাখতে শুধু বাইরের যত্ন নয়, ভেতরের যত্নও সমান গুরুত্বপূর্ণ। সঠিক অভ্যাসেই বদলে যাবে মুখের আদল।
