তৃণমূলকে বাঁচাতে বোড়ে শতদ্রু, বিপদ বুঝে পালিয়েছেন মমতা : শুভেন্দু 

0
124
ছবি সৌজন্যে : নিজস্ব

যুবভারতীকাণ্ডে ছবি দেখিয়ে তৃণমূল যোগের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে মেসির সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবার, মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু এবং তাদের পরিবারের বিভিন্ন ক্লিপিংস দেখিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল এবং তাদের প্রভাবশালীদের যোগের অভিযোগ করেছেন।

 

আক্রমণ করে বলেছেন একজন আন্তর্জাতিক তারকাকে রাজ্যের সম্পত্তি ভেবেছিল তৃণমূল। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেছেন এই ইভেন্টকে, ইয়াং জেনারেশনের ইমোশনকে মর্যাদা না দিয়ে, তাঁদের ওপরে পশুকে পেটানোর মত আচরণ করেছে। শতদ্রু দত্ত-র বিরুদ্ধে এফআইআর নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন এফআইআর-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রুকে। খোঁচা দিয়ে বলেছেন ১৫ বছরে প্রথমবার মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘোরানোর ছবিও রয়েছে তাঁর কাছে।