আজ ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা 

0
126
ছবি সৌজন্যে : ফাইল
সব উৎসব মিটতেই এবার শুরু হতে চলেছে ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব। আলো, রঙিন সজ্জা সব মিলিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব নন্দন চত্বর জুড়ে।
সেখানেই তৈরি হয়েছে সেলফি জোন। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিচালক রমেশ সিপ্পি, সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় এবং পরিচালক সুজয় ঘোষ। প্রদীপ প্রজ্জ্বলন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করবেন অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহা। নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। এবারের উদ্বোধনী ছবি অজয় কর পরিচালিত ‘সপ্তপদী’। আগামী বছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। তার আগেই মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে এদিন দেখানো হবে তাঁর জীবনের সেরা ছবিগুলির মধ্যে অন্যতম ছবি ‘সপ্তপদী’। চিন, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি সহ একাধিক দেশের বিশিষ্ট চলচ্চিত্রকার, অভিনেতা ও সমালোচকরা উপস্থিত থাকছেন এবারের উৎসবে। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে।
যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘের ছবি। ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর।থাকবে একাধিক সেমিনার। পাশাপাশি প্রদর্শনী তো আছেই।