
রেড রোডে কার্নিভালে ১০৬টি পুজো কমিটির প্রতিমা অংশগ্রহণ করবে। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। রবিবার সকাল থেকে রেড রোডে রয়েচে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। উচ্চপদস্থ আধিকারিকরাও হাজির রয়েছেন।
প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি প্রতিমার মধ্যে কিছু দূরত্ব রাখা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্নিভালের দিন রেড রোড-সহ সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়। সূত্রের খবর, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর ১২টা থেকে দপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে। দুপুর ২টো থেকে যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করা যাবে।
জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয়ো রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে দেওয়া হবে।






