গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ‘আজ আমি এবং মমতা দু’জনেই সর্বহারা’ : রত্না 

    ‘আজ আমি এবং মমতা দু’জনেই সর্বহারা’ : রত্না 

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্য প্রশাসনের সদর দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করার সময় সেই যাত্রা তুলে ধরেছেন পানিহাটির বিধায়ক তথা আর জি কর-র নির্যাতিতার মা।
    নবান্নে বসেই সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সোমবার সকালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন রত্না দেবনাথ। পানিহাটির বিজেপি বিধায়ক জানিয়েছেন, তিনি রয়েছেন নবান্নের চোদ্দোতলায়। যেখানে একদা মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন, সেই ঘরে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক করছেন। আর জি কর-র নির্যাতিতার মা লিখেছেন, সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। তার পরের লাইনে রত্না দেবনাথ লিখেছেন, আজ তিনি এবং মমতা দু’জনেই সর্বহারা। একমাত্র মেয়েকে হারিয়েছেন। মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছেন। আর মমতা ওঁর চোদ্দোতলার গদি হারিয়েছেন।
    এখানেই শেষ নয়, রত্না লিখেছেন, তৃণমূলনেত্রী এবং তাঁর দলের আরও করুণ পরিণতি দেখতে পাবেন সকলে।