গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk বিধানসভা উপনির্বাচনে সাফল্য ইন্ডিয়া জোটের

    বিধানসভা উপনির্বাচনে সাফল্য ইন্ডিয়া জোটের

    0
    274
    UPONIRBACHAN 7 RAJJE EGIYE BIRODHI JOTE
    UPONIRBACHAN 7 RAJJE EGIYE BIRODHI JOTE
    পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা-সহ দেশের সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।
    এর মধ্যে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে-সহ ইন্ডিয়া জোটের শরিকেরা মোট ১০টিতে জিতেছেন। বিজেপি জিতেছে মাত্র দুটিতে। বিহারের একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে রাযগঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রথম তিনটি ছিল বিজেপির দখলে। পাশাপাশি দেশের আরও ছটি রাজ্যের যে নটি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী হয়েছে কংগ্রেস। উত্তরাখণ্ডের দুটি আসন, বদ্রীনাথ এবং মঙ্গলৌরও রয়েছে কংগ্রেসের দখলে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং ইলাহাবাদে হারার পরে এ বার বদ্রীনাথেও ধারাশাযী হয়েছে বিজেপি। পঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভায় আপ এবং তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওযাড়ায় জিতেছে বিজেপি।