
শ্রেণি ঐক্যকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছে সিটু। মে দিবসে নেতা অনাদি সাহু, অমল হালদাররা বলেছেন একটা ব্রিগেড করলেই হবে হবে না। দাবি আদায়ের লড়াই সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।
তাঁদের কথায় সারা দেশেই এখন চ্যালেঞ্জের মুখে শ্রমিক, কৃষক থেকে আনঅর্গানাইজড সেক্টরের মানুষজন। কাজের নিশ্চয়তা নেই। তার ওপর মালিকশ্রেণির দমন পীড়ন নীতি। তার বিরুদ্ধেই লড়াই করছে সিটু। এজন্য এখনও শ্রমকোড প্রয়োগ আটকানো গিয়েছে। শ্রমিকের বিরুদ্ধে মালিকপক্ষকে বাঁচাতে ন্যায় সংহিতার নতুন ধারা নিয়ে আসা হয়েছে। তাঁদের বক্তব্য এখন নাগরিকদের নাগরিক হিসেবে নয় ভোটার হিসেবে ট্রিট করছে শাসকদল। ১৮৮৬-র পয়লা মে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন ৪ শ্রমিক। এরপর ১৯৮৯ তে প্যারিসে আন্তজাতিক শ্রমিক সম্মেলন থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সারা বিশ্বে পালনের ডাক দেওয়া হয়। মে দিবসে পথে ছিল তৃণমূলও। শ্রম কোড বাতিলের দাবিতে হাওড়ায় মিছিল করে আইএনটিটিইউসি। শিবপুর কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিলের নেতৃত্বে ছিলেন আইএনটিটিইউসির সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরি। মিছিল থেকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার ২৯টি শ্রমিক আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করতে চায়।
এতে শ্রমিকদের ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করতে হবে। কোনও ওভারটাইম মিলবে না। অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে।







