
অনুপ্রবেশকারীরা আদিবাসী মেয়েকে বিয়ে করলেও জমি পাবে না। ঝাড়খণ্ডে এমনই আইন আনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার ঝাড়খণ্ডের এক সভায় অমিত শাহ বলেছেন, বর্তমানে অনুপ্রবেশে বিপর্যস্ত সমগ্র ঝাড়খণ্ড, বিশেষ করে আদিবাসী এলাকা।প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন অনুপ্রবেশের প্রসঙ্গ তুললে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিন। আদিবাসীদের জনসংখ্যা কমছে, মেয়েদের বিয়ে দিয়ে জমি দখল চলছে। কিন্তু তিনি কথা দিচ্ছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করলে অনুপ্রবেশ বন্ধ করে দেবে। একটি আইন না হবে। আদিবাসী মেয়েকে বিয়ে করলেও তাদের জমি অনুপ্রবেশকারীদের নামে থাকবে না এবং কেড়ে নেওয়া জমিও ফেরত পাবে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, কংগ্রেস সর্বদা আদিবাসীদের অপমান করেছে। স্বাধীনতার পর ৭৫ বছরে কোনও আদিবাসী রাষ্ট্রপতি হননি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম একজন দরিদ্র আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি করেছেন। কংগ্রেস মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছে, তাঁরা সংরক্ষণ করবে।
যদি তাঁরা সংরক্ষণ দেয়, তাহলে আদিবাসী, দলিত ও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ কাটতে হবে। কিন্তু বিজেপি আদিবাসী, দলিত এবং অনগ্রসর শ্রেণির সংরক্ষণকে স্পর্শ করতে দেবে না।
ছবি সৌজন্যে : এক্স
