গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নয়ডায় খাড়িতে পড়ে মৃত ৩ বছরের শিশু

    নয়ডায় খাড়িতে পড়ে মৃত ৩ বছরের শিশু

    0
    34
    ছবি সৌজন্যে : এক্স
    নয়ডায় এ বার জলপূর্ণ খাড়িতে পড়ে প্রাণ হারিয়েছে তিন বছরের এক শিশু। শনিবার গ্রেটার নয়ডার দালেলগড় গ্রামে এই ঘটনা হয়েছে। এর পরেই স্থানীয়েরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
    গত মাসেই নয়ডায় অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি খাড়িতে গাড়ি নিয়ে পড়ে যান এক ইঞ্জিনিয়ার। সেখানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন বছরের দেবাংশের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মা অঞ্জলির সঙ্গে দালেলগড়ে মামাবাড়িতে বেড়াতে এসেছিল সে। বাড়ির কাছে মন্দিরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েই বিপত্তি ঘটে। খেলতে গিয়ে মন্দিরের কাছে একটি খাড়িতে পড়ে যায় শিশুটি। বৃষ্টির জলে ভরে ছিল খাড়ি।
    সঙ্গে সঙ্গে স্থানীয়েরা তাকে সেখান থেকে তোলার চেষ্টা করেন।শিশুটিকে যখন সেখান থেকে তোলা হয়, তখন তার শরীরে আর প্রাণ ছিল না।